রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের প্রথম লেগে লিওনেল মেসিরা হার দেখলো। বি. সি প্লেসে গত বৃহস্পতিবার রাতে ভ্যানকুভার হোয়াইটক্যাপস ২—০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামিকে। ২৫তম মিনিটে পেদ্রো ভিতেরপাসে ব্রায়ান হোয়াইট লিড এনে দেন। মায়ামি কিপার অস্কার উসতারিকে ৮৪তম মিনিটে পরাস্ত করেন সেবাস্তিয়ান বেরহল্টার। প্রায় এক বছর আগে মায়ামির রেগুলার সিজনে হোয়াইটক্যাপসের বিপক্ষে খেলতে মেসি ভ্যানকুভারে না যাওয়ায় হতাশ হয়েছিলেন হাজারো ভক্ত। গত বৃহস্পতিবার রাতে তার খেলা দেখতে ৫৩ হাজারের বেশি দর্শক ছিলেন বি. সি প্যালেসে। স্ট্যান্ডে অনেকেই মেসির জার্সি পরে ছিলেন। তবে আর্জেন্টাইন তারকার পায়ে বল যেতেই তাকে দুয়ো দিয়েছেন কেউ কেউ। বিশ^কাপ জয়ী অধিনায়ক শুরু থেকে খেললেও গোলের দেখা পাননি। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। ফ্রি কিকেই সীমাবদ্ধ ছিল তার প্রভাব। ২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়ার তার স্পট কিক গোলবারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তার একটি ফ্রি কিক প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে সহজেই কিপারের হাতে জমা পড়ে। আগামী বুধবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। দুই লেগ মিলে বিজয়ী দল আগামী ১ জুন ফাইনালে মুখোমুখি হবে ক্রুজ আজুল কিংবা টাইগার্স উনালের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com