সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চ্যাম্পিয়ন্স ট্রফি এবার অজি দল থেকে সরে দাঁড়ালেন স্টার্ক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ভাগ্যিস গত মঙ্গলবার পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড বদলের সুযোগ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তা না হলে, কি হতো একবার ভাবুন দেখি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার পর সেই দল থেকে গুণে গুণে ৫ জন ক্রিকেটার ছিটকে গেলেন! সেই দলভুক্ত সব শেষ নামটি গতিদানব মিচেল স্টার্ক। ব্যাপারটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক। এই টুর্নামেন্টের ঘোষিত স্কোয়াড থেকে চোটের জন্য সর্বপ্রথম ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর সেই পথ অনুসরণ করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং আরেক পেসার জশ হ্যাজলউড। এসবের মাঝে হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সব মিলিয়ে টালমাটাল অবস্থা অজিদের। এই চোটের মিছিলে অস্ট্রেলিয়া তাদের দলের মূল পেসারদের কাউকেই পাচ্ছে না এবার চ্যাম্পিয়নস ট্রফিতে। স্টার্ক কেন খেলবেন না, সেই ব্যাপারে পরিষ্কার করে জানাইনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে জানা গিয়েছে চোটের কারণেই অস্বস্তিতে ভুগছেন এই বাঁহাতি পেসার। ধারণা করা হচ্ছে এই কারণেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “আমরা মিচের সিদ্ধান্তকে সম্মান করি। অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতি তার প্রতিশ্রম্নতি সর্বজনবিদিত। তার ব্যথা সহ্য করার ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতে খেলে যাওয়া এবং দেশের হয়ে খেলার জন্য ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ত্যাগ করাও প্রশংসনীয়। তার অনুপস্থিতি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ধাক্কা, তবে এটি অন্য কাউকে নিজেকে প্রমাণের সুযোগ দিচ্ছে।” এদিকে এই ৫ ক্রিকেটারের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে এসেছেন, শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার—ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা। আর অনুমেয় ভাবেই এই দলটির নেত্যৃত্বের ভার পড়েছে স্টিভেন স্মিথের উপর।
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল—
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার—ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com