মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন তামিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লিটন দাসের সাথে অনেক পার্টনারশিপই গড়েছেন তানজিদ হাসান তামিম। তবে তবে বিপিএলের ২৪১ রানের পার্টনারশিপটা মনে রাখবেন আজীবন। যদিও এই পার্টনারশিপ গড়ার দিনে লিটন বাদ পড়েন ওয়ানডে দল থেকে, যা এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে লিটন যেন বাদ পড়ার জবাবই দিয়েছেন। তবে এ-ও সত্যি, বাদ পড়ার আগে ফর্মে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের জায়গা নেবেন তানজিদ, তিনিও মানছেন ফর্ম পক্ষে না থাকলে বাদ পড়াই স্বাভাবিক। আর এ কথা সত্য সব ক্রিকেটারের ক্ষেত্রেই। তানজিদ তামিম বলেন, ‘ভালো না খেললে, বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা যেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ^াস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলোতে অনেক ভালো করবেন।’ তবে লিটনকে নিয়ে ২৪১ রানের পার্টনারশিপ যে মুগ্ধ করেছে, তানজিদ তা আড়াল করেননি, ‘আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি উনার বড় একজন ভক্ত। উনার ব্যাটিং দেখাটাও একটা… অনেক উপভোগ করেছি। মানে কী বলব… শটগুলো সব চোখ জুড়ানো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com