সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জমে উঠেছে আশাশুনির মটর সাইকেল চালক সমিতির নির্বাচন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনিতে মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচারনা প্রতিদ্ব›িদ্বতাপূর্ণভাবে জমে উঠেছে। ব্যানার, ফেষ্টুন, মটর সাইকেলে বাঁধা প্রতিক সম্বলিত পতাকা, বুকে ব্যাজ ইত্যাদিতে দিনভর যেন ঝিকমিক করে চলেছে সমিতির কার্যালয়সহ প্রার্থী সমর্থিতদের নিকটে। প্রার্থীরা ভোর থেকে অধিক রাত পর্যন্ত ভোট প্রার্থনায় ভোটারদের বাড়ী বাড়ী যেয়ে নানান অভয় বানী আর উন্নয়ন করার আশ্বাস দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। জানাগেছে, আগামী ২৩ সেপ্টম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। নির্বাচনে উপজেলা বিভিন্ন এলাকায় বাড়ী এমনসহ মোট ভোটার ৭৫৫ জন। হাড্ডা হাড্ডি লড়ায়ের লক্ষ্যে সভাপতি পদে আশাশুনি এলাকার সরদার রুহুল আমিন রুলামিন (ছাতা) ও সাহেদুজ্জামান আনিছুর রহমান সাহেদ কেনা (আনারস) দু’জন, সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী (বই) ও ফেরদাউস হুসাইন (তালা) নিয়ে লড়াই করছেন। আশাশুনি মটর সাইকেল সমবায় সমিতির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আলমগীর কবির, সহকারী হিসেবে থাকবেন প্রাক্তন সেনা সদস্য রাকিবুল ইসলাম ও প্রাথমিকের সহকারি শিক্ষক রবিউল ইসলাম। উলে­খ্য, সহ-সভাপতি পদে লোকমান হোসেন ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ফুলবাবু বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় নির্বাচিতরা আলোচনান্তে সদস্য মনোনীত করবেন বলে সমিতির অফিস সূত্রে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com