শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত দুই মাসের মধ্যে ভারতে এটি তৃতীয় দুর্ঘটনা। এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন। স¤প্রতি প্রশিক্ষণ থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ সেনা নিহত হয়। আহত হন আরও এক সেনা। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলেই দুই সেনার মৃত্যু হয়। তৃতীয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com