রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জম্মু-কাশ্মীরে ৫ সন্ত্রাসীকে হত্যার দাবি ভারতের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: জম্মু-কাশ্মীরের কুপওয়ারে অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের কাছে জুমাগান্দে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে প্রথমে দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এরপরেই সন্ত্রাসীদের বিরুদ্ধে এনকাউন্টার শুরু হয়। কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, অভিযানে পাঁচজন বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এলাকাটিতে তল্লাশি অভিযান চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে সেনাবাহিনী এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। দেশটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, ফেব্রæয়ারির পর থেকে এখন পর্যন্ত লাইন অব কন্ট্রোলজুড়ে বড় ধরনের ১০টি অনুপ্রবেশের ঘটনা নস্যাৎ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com