মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জয় দিয়ে বিশকাপ শেষ করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

অনূর্ধ্ব—১৯ বিশ^কাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায় হয়ে যায় সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ তাই কেবল নিয়ম রক্ষার। ১০ উইকেটের বিশাল জয়ে বিশ^কাপ আসর শেষ করল জুনিয়র টাইগ্রেসরা। মেয়েদের অনূর্ধ্ব—১৯ বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ। নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে উইন্ডিজের ইনিংস থামে ৫৪ রানে। বিনা উইকেটে যা বাংলাদেশ টপকায় মাত্র ৮.৫ ওভারে। বাংলাদেশের মেয়েদের দারুণ বোলিংয়ের দিনে ৫৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বল হাতে ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ফাহমিদা ছোঁয়া, জুরাইরিয়া ফেরদৌসের ওপেনিং জুটিতেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের জয়। ৩ বাউন্ডারিতে ২৮ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন জুয়াইরিয়া। ১৪ রানে ছোঁয়া। ওয়েস্ট ইন্ডিজের ৫৪ রান বাংলাদেশের মেয়েরা টপকে গেছে ৮.৫ ওভার। কুয়ালালামপুরে এর আগে মেয়েদের অনূর্ধ্ব—১৯ টি—টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের মেয়েদের ৬৪ রান ভারত পেরিয়ে যায় ১২.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। বড় এই হারের ফলে বিশ^কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ, আর ভারত নিশ্চিত করে সেমিফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com