সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জরিমানা সহ দুই ম্যাচ নিষিদ্ধ ক্লপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য স্বীকার করেছেন, রেফারির সামনে গিয়ে ওভাবে উদযাপন করা তার উচিত হয়নি এবং গণমাধ্যমের সামনে ওভাবে সমালোচনা করাও উচিত হয়নি বলে ক্ষমাও চেয়েছেন। কিন্তু দোষ স্বীকার করে, ক্ষমা চেয়ে তার লাভটা কি হলো! চতুর্থ রেফারির সঙ্গে সেই বিতর্কিত কর্মের জন্য শাস্তি তো তাকে পেতেই হলো। সেই ঘটনার জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) দুই ম্যাচ নিষিদ্ধও করেছে তাকে। সঙ্গে আর্থিক জরিমানা করেছে ৭৫ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১ কোটি ২২ লাখ টাকারও বেশি। ঘটনাটা গত ৩০ এপ্রিলের। সেদিন টটেনহামের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয় পেয়েছিল ক্লপের লিভারপুল। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিটে) লিভারপুলের হয়ে জয়সূচক গোল করেন জোটা। গোলের পরই বাধভাঙা উল্লাস করতে করতে ক্লপ চলে যান চতুর্থ রেফারি পল টিয়ের্নির সামনে। টিয়ের্নির মুখের সামনে গিয়ে অশোভন ভঙ্গিতে উদযাপন এবং চিৎকার করে উঠেন। পরে দুই জনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। কিন্তু সেখানেই থামেননি ক্লপ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে গিয়েও সাংবাদিকদের সামনে সমালোচনার ঝাপি খুলে বসেন। রেফারি টিয়ের্নির ‘যোগ্যতা এবং নিরপেক্ষতার’ প্রশ্ন তুলে ক্লপ বলেন, ‘টিয়ের্নির সঙ্গে আমাদের আগেও দেখা হয়েছিল। সে আমাদের ম্যাচ পরিচালনা করেছিল। আমি ঠিক জানি না, এই লোকটা আমাদের বিরুদ্ধে কেন। সে অবশ্য বলেছে তার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো সত্যি নয়। সে আমার দিকে কেমন করে যেন তাকায়, আমি বুঝি না।’ ক্লপের এই আচরণ ভালোভাবে নেয়নি এফএ। ক্লপ অবশ্য পরে নিজের দোষ স্বীকার করে ক্ষমাও চান। কিন্তু ক্ষমা চেয়েও শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারলেন না লিভারপুলের জার্মান কোচ। দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তিটা অবশ্য দুই ভাগে বিভক্ত। এক ম্যাচের নিষেধাজ্ঞা তাকে এবারই কাটাতে হবে। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিতে লিভারপুলের ডাগআউট থাকতে পারবেন না তিনি। দ্বিতীয় ম্যাচের শাস্তি স্থগিত নিষেধাজ্ঞা। সেটি ঝুলে থাকবে আগামী ২০২৩-২৪ মৌসুমের জন্য। ক্লপের ভবিষ্যৎ আচরণের উপর নির্ভর করবে সেই ম্যাচের নিষেধাজ্ঞা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com