মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জরুরি চিকিৎসার প্রয়োজনে পাকিস্তানে নামল ভারতীয় উড়োজাহাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এফএনএস: যাত্রীবাহী উড়োজাহাজের ভেতরে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ার পর পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের বেসরকারি এক এয়ারলাইনের একটি ফ্লাইট। সোমবার প্রথম প্রহরে দিল্লি থেকে দোহা যাওয়ার সময় ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের করাচি বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরীয় এক যাত্রী ‘শ্বাস নিচ্ছে না এবং তার পালসও পাওয়া যাচ্ছে না’, পাইলট এমনটি জানানোর পর উড়োজাহাজটি ঘুরে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। এখানে ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই যাত্রীর মৃত্যুর খবরে তারা ‘গভীরভাবে দুঃখিত’ বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্ডিগো। ভারত ও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক অবিশ্বাস, উত্তেজনা আর অস্বস্তিতে ভরা। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ দুই প্রতিবেশী দেশ তিনবার যুদ্ধে জড়িয়েছে। ভারতীয় উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে ৬০ বছর বয়সী ওই যাত্রী অসুস্থবোধ করা শুরু করলে উড়োজাহাজটির ক্যাপ্টেন করাচি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে একজন চিকিৎসক ও একটি অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন। কিন্তু উড়োজাহাজটি নামার পর বিমানবন্দরের মেডিকেল টিম ওই যাত্রীকে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। চার ঘন্টা পর ইন্ডিগোর উড়োজাহাজটি গন্তব্য দোহার উদ্দেশ্যে করাচি ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com