বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জর্ডানের যুবরাজের সঙ্গে সৌদি নারীর বাগদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : জর্ডানের যুবরাজ (ক্রাউন প্রিন্স) হুসেইন বিন আবদুল­াহ সৌদি আরবের নাগরিক রাজওয়া খালেদ বিন মুসায়েদ বিন সাইফ বিন আবদুল আজিজ আল সাইফের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। জর্ডানের রাজকীয় আদালত বুধবার এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের রিয়াদে কনের বাবার বাড়িতে এ বাগদান সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে জর্ডানের রাজপরিবারের সদস্য প্রিন্স হাসান বিন তালাল, প্রিন্স হাসেম বিন আবদুল­াহ, প্রিন্স আলী বিন হুসেন, প্রিন্স হাশিম বিন হুসেইন, প্রিন্স গাজি বিন মুহাম্মদ এবং প্রিন্স রশিদ বিন হাসান উপস্থিত ছিলেন। বাগদানের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের বাদশাহ আবদুল­াহ বিন আল-হুসেইন দ্বিতীয় ও যুবরাজ হুসেইন বিন আবদুল­াহকে ফোন করেছেন। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, ফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের যুবরাজ হুসেনের বাগদানের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের সাফল্য ও সুখী জীবন কামনা করেন। খবরে বলা হয়, কনে রাজওয়া আল-সাইফ ১৯৯৪ সালের ২৮ এপ্রিল রিয়াদে জন্মগ্রহণ করেন। নিউইয়র্কের সিরাকিউজ ইউনিভার্সিটির কলেজ অব আর্কিটেকচারে পড়ার আগে তিনি সৌদি আরবে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com