সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জলবায়ু—সহিষ্ণু অবকাঠামো নির্মাণে ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: বাংলাদেশকে আরও ৪০ কোটি মার্কিন ডলারের সমান চার হাজার ৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। রেজিলেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য এই ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সম্পাদিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবাবায়নে প্রকল্পটি ২০৩০ সালের জুনে শেষ হবে। গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এই ঋণ চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানিয়েছে, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর—পরিষেবাগুলো বৃদ্ধি করা, নগরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা, পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করাই হবে এই প্রকল্পের কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর—আবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লাখ জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ১২ বছরে পরিশোধযোগ্য এবং অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com