রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সোয়া নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্য রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সাথে দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা, সড়কদ্বীপ সজ্জিত করাসহ বিস্তৃত কর্মসূচি পালন করা হবে। এর আগে একইস্থানে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।-তথ্য বিবরনী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com