বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, ‘শিশুদের কন্ঠে নজরুল সংগীত’ শিরোনামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন এবং ডিন কলা ও মানবিক স্কুলের ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: শাহজাহান কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন চেতনার, বিদ্রোহের এবং জাতীয় কবি। আমাদের চলার পথে অনেক বিষয়কে তিনি তাঁর কবিতার তুলিতে অসাধারণ রঙে রঞ্জিত করে উপস্থাপন করেছে। বিদ্রোহ, দ্রোহ, প্রেম, হতাশা ছিলো নজরুলের জীবনে। তিনি আরও বলেন, ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার কন্ঠে প্রতিবাদ করায় বহুবার কারাবরণ করেছিলেন। তার পরও তার আন্দোলনের গতিকে থামাতে পারেনি। সেটা বোঝা যায় বিদ্রোহ কবিতার মাধ্যমে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com