বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় শিশু পুরস্কার পেলেন হৃদিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিশু পুরস্কার তৃতীয় স্থান অধিকারী সাতক্ষীরার মেয়ে নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) কে এ পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকতার্রা। জানাগেছে নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলে ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেনীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করে। সে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন। তার পিতা ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান এবং মাতা রাজারবাগান শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ হাত্তয়ানুর বেগম। (হৃদিতা) জাতীয় শিশু পুরস্কার পেয়ে জেলার সুনাম অর্জন করায় শহরের কাটিয়াস্থ সাংসদের বাসভবনে সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে শুভেচ্ছা জানান। সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com