শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কারিমা মাধ্যমিক বিদ্যালয় জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর আজকের খেলা সাতক্ষীরা পল­ীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১০ উইকেটে ২৩০ রান করে। দলের হাসিবুল ইসলাম সর্বোচ্চ ৭৪ রান করে। প্রতিপক্ষের রিফাত ও দিপ্ত ৩টি করে উইকেট লাভ করে। জবাবে পল­ী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের ইয়াসিন আকরাম সর্বোচ্চ ২৭ রান করে। প্রতিপক্ষের হাসানুল বান্না ও সাকিব ৩টি করে উইকেট লাভ করে। ফলে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৫৫ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে হাফিজুর রহমান ও মনঞ্জুরুল হাসান আকাশ এবং স্কোরার হিসাবে আখেরুজ্জামান তাপস পালন করেন। আজ সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম পল­ীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com