সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন মঙ্গলবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা ও জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলালী দাস। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। এসময় বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com