বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জামিনে মুক্তি পেলেন পৌরমেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি গতকাল রাত ৮টায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পান। আদালত সূত্রে জানাগেছে, পৌর মেয়র স¤প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নির্দিষ্ট সময়ে নিম্ন আদালতে হাজির হন। তখন নিম্ন আদালতে বিজ্ঞ বিচারক জামিন না দিয়ে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী কে পূনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মেয়রের পারিবারীক সূত্রে জানাগেছে, বিগত কয়েক মাস পূর্বে পৌর বিএনপির আহবায়ক তাসকিন আহমেদ চিশতি তার মায়ের চিকিৎসার জন্য ভারতে ছিলেন। তখন সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলায় তাকে আসামী করা হয়। তখন আদালতে ভারতে অবস্থানের পাসপোর্ট সহ সকল কাগজ পত্র প্রদান করা হলেও বিজ্ঞ আদালত ঐ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। পরে পৌর মেয়র আদালত থেকে জামিনে মুক্তি পান। স¤প্রতি ধার্যদিনে আবার হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন। গত রবিবার উচ্চ আদালত থেকে পৌর বিএনপির আহবায়ক পৌর মেয়র তাসকিন আহমেদকে জামিন দিলে গতকাল রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com