বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গতকাল রোববার ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান চেয়ারম্যান। এসময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা তাদের মাঝে হয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ—বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ^াস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ—সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার—ব্রাউন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com