মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘জি’ গ্র“পের শীর্ষে ম্যানসিটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্র“পের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। নিজের সাবেক ক্লাব বরুশিয়ার জালে বল পাটিয়েছেন বর্তমান ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ঘরের মাঠে ম্যানসিটি জিতেছে ২-১ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মার্কো রিউসের ক্রস থেকে ম্যানসিটির জালে বল জড়ান জুডে বেলিংহাম। ম্যানসিটি সমতায় ফেরে ৮০তম মিনিটে, কেভিন ডি ব্র“ইনের পাসে গোলটি করে জন স্টোন্স। চার মিনিট পর জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে অবিশ্বাস্য এক গোল করেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তাঁর ১৩তম গোল। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্র“পের শীর্ষে তারা। ৩ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় ডর্টমুন্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com