শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবুল হোসেনের দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী আবুল হোসেন (২) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) এমজি আযম, জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ এড. সম সালাউদ্দিন, সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাবেক সভাপতি এড. গোলাম মোস্তফা, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী, সাবেক সাধারন সম্পাদক এড. আকম রেজওয়ান উল্লাহ সবুজ, সাবেক সাধারন সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক পিপি এড. ওসমান গনি, সাবেক পিপি ও সাবেক সংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলী, পৌর কাউন্সিলর শেখ শফিউদ্দৌলা সাগর সহ সাতক্ষীরা আদালতের বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, বারের কর্মকর্তা কর্মচারী সহ ধর্মপ্রান মুসল্লীরা উপস্থিত ছিলেন। বাদ জোহর মরহুম এড. আবুল হোসেন (২) গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি, ২য় জানাযা শেষে পারিবারীক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সিনিয়র আইনজীবী আবুল হোসেন (২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com