সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব একে ফজলুল হক অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনৈতিক ব্যক্তি আলহাজ্ব একে ফজলুল হক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল ৯ জুলাই রবিবার ভোর ৫ টায় শ্যামনগর উপজেলার গোমানতলীস্থ নিজস্ব বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বর্তমান তিনি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তিনি শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.আতাউল হক দোলন এর শ্রদ্ধেয় পিতা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে সেজন্য আলহাজ্ব একে ফজলুল হক পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজনসহ সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com