বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা-উপজেলা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির নির্দেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

এফএনএস: শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তদারকি বা পরিদর্শন কার্যক্রম করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও বিদ্যুৎ-জ¦ালানি সাশ্রয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনায় নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স¤প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি/পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি/পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক ও ইউএনওর মাধ্যমে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে শিক্ষকদের মধ্যে এক ধরনের ‘গুজব’ তৈরি হয়েছে। অনেক শিক্ষক মনে করছেন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং/গভর্নিং কমিটি থাকছে না। জেলা প্রশাসক ও ইউএনওরা নিয়মিত কমিটির কাজ করবেন। যে সব কমিটি রয়েছে তা বিলুপ্তি করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে একাধিক শিক্ষক এ প্রতিবেদককে ফোন দিয়ে জানতে চেয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক বলেন, স্কুল-কলেজে গভর্নিং/ম্যানেজিং কমিটি বাতিল হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দেশের সংকটময় পরিস্থিতিতে সব স্থানে বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তার সঙ্গে সুষ্ঠুভাবে পাঠদান করতে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় মূলত মাঠ প্রশাসনের মাধ্যমে মনিটরিং কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com