সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা কমিউনিটি ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের পৃষ্টপোষক সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, প্রধান সমন্বয়ক অতি: পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো: সজিব খান, সদস্য সচিব বিশ্বনাথ ঘোষ, সদস্য সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, ব্যাংকার্স মো: নাজমুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার মো: আতিকুল ইসলাম, অতি: পুলিশ সুপার ডিএসবি মো: আতিকুল ইসলাম, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর ওসি মো: মহিদুল ইসলাম সহ পুলিশের অপরাপর কর্মকর্তা ও পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ। সভাপতি বলেন, পুলিশ সুপার কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকে কমিউনিটি পুলিশ ফোরামের সকল কাজে সহযোগিতা করেছেন। আমরা পুলিশ সুপারের সমৃদ্ধি কামনা করছি। বিদায়ী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, আমি বিদায় বলতে চাইনা, এটি সরকার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। আমার দায়িত্ব পালন কালে জেলার মানুষের জন্য আমি নিরাপত্তার জন্য কাজ করেছি। বঙ্গবন্ধু চেয়েছিল পুলিশ জনগনের বন্ধু হবে। আমি সাতক্ষীরা মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করেছি। আমি কোন অপরাধীকে ছাড় দেয়নি। পরে পৌর সভার পক্ষ থেকে পুলিশ সুপার কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পৌর সভার সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com