মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানাগেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের সুলতানপুর পিটিআই স্কুল মাঠের দক্ষিন পার্শ্বের ফাঁকা রাস্তার উপর থেকে ১০০শত পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো: এরশাদ গাজী (৩৫) কে আটক করে। সে সদরের বালিথা সরদার পাড়া এলাকার মো: শামসুল গাজীর পুত্র। অপর দিকে গতকাল পৃথক সময়ে ডিবি পুলিশের অপর টিম কলারোয়া থানার ফাজির কাঠি মেসার্স ডেলশ ফিলিং স্টেশন সামনে সাতক্ষীরা যশোর হাইওয়ে রাস্তার উপর হতে ১০ বোতল ফেনসিডিল সহ আসামী এনামুল পাটোয়ারী রাজু (৩০) কে আটক করে। সে যশোর শার্শা থানার বেলতলা গ্রামের মজিবর পাটোয়ারীর পুত্র। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আসামীদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com