মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে \ মনোনয়নপত্র জমা দিলেন এম খলিলুল­াহ ঝড়ু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল­াহ ঝড়ু। তিনি গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের নিকট মনোনয়ন পত্র জমা দিলেন। এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান, সাতক্ষীরা জেলা জাসদের সাঃ সম্পাদক জাকির হোসেন লস্কর। এ সময় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল­াহ ঝড়ু বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। আমার চাওয়ার কিছু নেই পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নেমেছি। আমি জনগণের সেবায় কাজ করতে চাই। ভোটারদের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে স্বচ্ছতার সাথে কাজ করবো। এসময় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com