বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

প্রথমবারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড—২০২৫ বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার সকালে খুলনা জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রকে জোরালো করতে চাই, তা করতে হলে বিতর্কের বিকল্প আর কি আছে। বিতর্কই পারে উন্নয়ন ও গণতন্ত্রের আস্থাকে শক্তিশালী করতে। এই চিন্তা থেকেই নতুন প্রজন্মের মধ্যে বিতর্কের চেতনাকে সম্প্রসারিত করতে ও ছড়িয়ে দিতে চাই। বিতর্কের মূল চেতনা ধারণ করে সমাজ, যুক্তি, মুক্তি, বুদ্ধিবৃত্তিক একটি সমাজ গড়ে তুলতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাকে শানিত করবে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করি। খুলনা জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয়ের প্রায় ৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। —তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com