সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট ২য় সেমিফাইনাল খেলায় গণমুখী সংঘ জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর ২য় সেমিফাইনাল খেলা সাতক্ষীরা গণমুখী সংঘ বনাম দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব এর মধ্যে গতকাল অনুষ্ঠিত হয়। খেলায় গণমুখী সংঘ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সুমন ৪৭ রান করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের আশিক ৪৭, সাকিব ২৭ রান করে। ফলে গণমুখী সংঘ ২ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শাহ আলম হাসান শানু ও রফিকুর রহমান লাল্টু এবং স্কোরার ছিলেন শেখ শাহিন। ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন ইকরামুল ইসলাম লালু। আজ গণমুখী সংঘ বনাম তুফান স্পোর্টিং ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com