শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরা জেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রাজজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, লিগ্যাল এইডের বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা দিতে হবে, যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। লিগ্যাল এইডের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়ে দিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদ, অতিঃ পুলিশ সুপার মোঃ সজীব খান, পিপি এড. মোঃ আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, অতিঃ পিপি এড. তপন কুমার দাস, জেলা কারাগারের প্রতিনিধি মোঃ মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, এনজিও সুশীলনের মোঃ মনিরুজ্জামান, উত্তরনের এড. মনির উদ্দীন মনির, প্রগতির আশেক-ই-এলাহী, এনজিও সাকিবুর রহমান বাবলা, প্রতিবন্ধী পূনর্বাসন কল্যান সমিতির আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com