রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

এ্যাড. তপন কুমার দাস \ গতকাল অপরাহ্নে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান এবংসিনিয়র জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, গত ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন যথাযথভাবে পালন করার জন্য সহায়তা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, জেলা তথ্য অফিসার, জেলা লিগ্যাল এইড অফিসার, জিপি, পিপি সহ যে সমস্ত সরকারি বেসরকারি সংস্থা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, অর্থের অভাবে যেন কোন ব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে। ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম,জি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার মোঃ সবিজুর রহমান, পিপি এ্যাড. মো: আব্দুল লতিফ, জিপি অ্যাডভোকেট শম্ভুনাথ সিংহ, ওসি তদন্ত মো: নজরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা আরা, অতিরিক্ত পিপি তপন কুমার দাস, প্যানেল আইনজীবী বদিউজ্জামান, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো: মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com