রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জয় দেখতে শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: ক্রাইস্টচার্চ টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষ হয়েছে। এরইমধ্যে জয় দেখতে শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী দক্ষিণ আফ্রিকা থেকে তারা এখনো ৩৫৩ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিন শেষে নিজেদের ২য় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। রাসি ভ্যান ডার ডুসেন ৯ ও টেম্বা ভুবামা ২২ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিন নিজেদের ১ম ইনিংসে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার দ্বিতীয় দিন আবারও ব্যাট করতে নামে কিউইরা। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ৪৮২ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেছেন হেনরি নিকোলস। এ ছাড়া টম ব্লানডেল ৯৬, ম্যাট হেনরি ৫৮, নিল ওয়াগনার ৪৯ ও কলিন ডে গ্র্যান্ডহোম ৪৫ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ডুয়ান অলিভিয়ার ৩টি, কাগিসো রাবাদা ২টি, মার্কো জ্যানসেন ২টি, এইডেন মার্করাম ২টি এবং অন্য উইকেটটি নেন গ্লেন্টন হেলসম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com