শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গায় ঝঅডঅই’এর উদ্যোগে ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঝাউডাঙ্গা প্রতিনিধি \ সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা ঝঅডঅই (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে। ঝঅডঅই এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী, ঝঅডঅই এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, ম্যানেজার খোরশেদ আলম, অফিসার তানভীর শুভ, অধ্যক্ষ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, মাস্টার আব্দুল ওহাব, মোহাম্মদ আব্দুল হান্নান, মাওঃ শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সাইফুল আলম, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি—পেশার সহস্রাধিক রোজাদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com