শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ঝাউডাঙ্গা প্রতিনিধি \ ঈদুল ফিতরের নামাজের সময় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো: আবু বক্কর (২)। সে হাজিপুর পূর্বপাড়ার ইরফান আলীর একমাত্র ছেলে। পারিবারিক সূত্র জানা যায়, সকালে শিশু আবু বক্কর নতুন পোশাক পরে তার বাবা ইরফান আলীর সাথে ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিলেন। ঈদগাহে বসা অবস্থায় সে কান্নাকাটি করায় তার বাবা শিশু সন্তানকে তার পাশে পর্দার আড়ালে থাকা মায়ের কাছে রেখে আসে। নামাজরত অবস্থায় মায়ের কাছ থেকে শিশুটি উঠে যায়। নামাজের পরে খুঁজাখুঁজি করে না পেয়ে পাশে তাদের বাড়ীর পুকুরে শেওলার ভিতরে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঈদের দিন এমন মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছেনা। এতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com