সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গায় সড়কে ঝরলো শিশুর প্রাণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঝাউডাঙ্গা প্রতিনিধি \ ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা নামে ছয় বছরের এক শিশুর প্রাণ ঝরলো। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে। জানা যায়, বুধবার বিকালে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com