মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গার মাদবকাঠী ও ডিগের ডাঙ্গায় নব নির্মিত কার্পেটিং রাস্তা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাদব কাটি ও ডিগেরডাঙ্গায় পৃথক নব নির্মিত কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১ টায় মাদবকাটি বাজারে খুলনা, বাগের হাট ও সাতক্ষীরা জেলার পল­ী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আ’লীগ নেতা বীর মুক্তি যোদ্ধা খলিল সানার সভাপতিত্বে এবং তুজুলপুরের ডিগের ডাঙ্গায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক অহমেদ রবি বলেন, আ’লীগের সরকার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের সরকার। এ সরকার রাস্তা ঘাট, স্কুল, কলেজ,শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। এভাবে চলতে থাকলে ২০৪১ সালের আগেই বর্তমান বাংলাদেশ স্মাট বাংলদেশে পৌঁছে যাবে ইনশাল­াহ। এ সময় বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক অমেরন্দ্রনাথ, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রভাষক শাহাজান হোসেন, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, লিটু সহ স্থনীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক হাসান মাহমুদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com