শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝাউডাঙ্গা সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ঝাউডাঙ্গা প্রতিনিধি \ ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জোবাইদা খাতুন নামের এক তরুণী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত তরুণীর মামা আরিফুল সরদার ও ভ্যান চালক আরিফুল ঢালী। গত রবিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা—যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। আহত ভ্যান আরোহী মামা আরিফুল সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মিডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ভ্যান চালক আরিফুল ঢালী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তরুণী জোবাইদা খাতুন (১৮) সদর উপজেলার শিবনগর গ্রামের ইবাদুল ইসলামের কন্যা। গুরুতর আহত তার মামা আরিফুল সরদার (৪০) একই উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজুল সরদারের পুত্র এবং আহত ভ্যান চালক আরিফুল ঢালী (৩৯) বল্লী ইউনিয়নের বাউলডাঙ্গী গ্রামের গফুর ঢালীর পুত্র। পুলিশ জানায়, দুপুরে সাতক্ষীরা—যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি—তুজুলপুর সড়ক দিয়ে মামা আরিফুল সরদার ও ভাগনি জোবাইদা ব্যাটারী চালিত ভ্যানযোগে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবকাটি ও তুজুলপুর এর মাঝামাঝি জায়গায় বিপরীত দিক থেকে আসা একটা দ্রুতগামী ট্রাক তাদের বহনকৃত ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। এসময় ভ্যানটি ছিটকে গিয়ে সড়কের ধারে একটি গাছের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই জোবাইদা মারা যায় এবং তারা মামা আরিফুল সরদারকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়। অপরদিকে, ভ্যানচালক আরিফুল ঢালীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com