মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝালকাঠিতে প্রেমিকাকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

এফএনএস: ঝালকাঠিতে মুক্তা নামের এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা মামলার আসামি সোহাগ মীরকে (২৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী রুস্তম আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার ছেলে। হত্যাকান্ডর শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ এলাকার জাহাঙ্গির হালাদারের মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মামলা সূত্রে জানা যায়, আসামি সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ৪ ফেব্রয়ারি সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সঙ্গে দেখা হয়। পরে তার ব্যবহৃত ফোনটি নিয়ে যান সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে ফোনটি ফেরত নেওয়ার কথা বলেন। পরে মোবাইলফোনটি দেওয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে বটগাছের কাছে ডেকে নেন সোহাগ। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুক্তার গলায় ছুরিকাঘাত করেন। মুক্তা গলা চেপে ধরে দৌড়ে বাড়িতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com