বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝিনাইদহে জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। একই এলাকার বাসিন্দা কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি। নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যান। পরে চাঁদপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যান তারা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর জানান, কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com