শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই বসতবাড়ির সাতটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু হলো— কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম এলাকার খোরশেদ আলমের ছেলে মিরাজ (৭)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার বাবা মায়ের সঙ্গে বাসা ভাড়া থাকতেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে খুরশেদ আলম রিকশা চালায়। গত মঙ্গলবার রাতে মিরাজ তার দাদির কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় মিরাজ ঘরের ভেতরে আটকে থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির সাতটি কক্ষ পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com