সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন উমর গুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি—টোয়েন্টি সিরিজের সময় থেকে টাইগারদের সাথে গুল তার নতুন দায়িত্ব শুরু করবেন। পাকিস্তানের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুল সম্প্রতি ‘টেলিকমএশিয়া স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রস্তাবের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে বিসিবির সাথে তার চুক্তির শর্তাবলী এখনও চূড়ান্ত হয়নি। ৪২ বছর বয়সী এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে। তার মানে, দায়িত্ব পেলে ২০২৭ সালের ওয়ানডে বিশ^কাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন উমর গুল। এমনকি প্রাথমিকভাবে ৩ মাস মেয়াদে উমর গুলকে নিয়োগ দিতে পারে বিসিবি। এরপর পারফর্ম্যান্স দেখে চুক্তি নবায়ন করবে। গুল সাম্প্রতিক অতীতে আফগানিস্তান এবং পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com