সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির মোল্লা পাবনা জেলার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের বাড়িতে ৪—৫ জনের একটি চক্র গরু চুরি করতে গোয়াল ঘরের টিন কাটতে থাকে। এসময় সাহাবুদ্দিন চোরদের উপস্থিতি টের পেয়ে আশপাশের লোকজনদের খবর দেন। পরে এলাকাবাসী চোর চক্রের সদস্যদের ধাওয়া করলে চারজন পালিয়ে যায়। তবে মনির মোল্লা দৌড়ে পালানোর সময় পড়ে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com