শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: দুই দলের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। ইরাকের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রæপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়েও দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন তুহিন তরফদার-মিজানুর রহমানরা। টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে শনিবার গ্রæপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ২৮-১৩ পয়েন্টে। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রæপের সেরা দল হয়ে সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ। গত দুই আসরের চ্যাম্পিয়ন লাল-সবুজ জার্সিধারীরা হ্যাটট্রিক শিরোপা জয় থেকে মাত্র দুই ধাপ দূরে। গ্রæপ পর্বে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ইরাক ৮ পয়েন্ট নিয়ে গ্রæপ রানার্সআপ হয়ে উঠল সেরা চারের মঞ্চে। পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরুর পর স্বাগতিকরা পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারায়। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করেছিল সেমি-ফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com