মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টুইটারের অফিস বন্ধ ঘোষণা!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার কর্মীদের পাঠানো এক ক্ষুদে বার্তায় তাৎক্ষণিকভাবে অফিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছে টুইটার। আগামী সোমবার (২১ নভেম্বর) আবার অফিসগুলো চালু হবে বলে জানিয়েছে তারা।এ সময়ে কর্মীদের সব ‘ব্যাজ অ্যাক্সেস’ (টুইটারের সার্ভারে প্রবেশ) বন্ধ থাকবে। তাছাড়া টুইটারের গোপনীয় তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আলোচনা থেকে বিরত থাকতেও কর্মীদের বলা হয়। উলে­খ্য, টুইটারের নতুন মালিক হওয়ার পর থেকেই কর্মীদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন ইলন মাস্ক। ছাঁটাই থেকে শুরু করে তাদের দীর্ঘ সময় ধরে অফিস করতে বাধ্য করার মতো অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসবের জেরে ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর যারা রয়ে গিয়েছিলেন এবার তারাও চাকরি থেকে পদত্যাগ করতে শুরু করেন। এমন পরিস্থিতিতেই কার্যালয় বন্ধের ঘোষণা দেয় টুইটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com