সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্যাক্সি ধর্মঘটের মধ্যে সংঘর্ষ, কেপটাউনে নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে চলছে মিনিবাস-ট্যাক্সিচালকদের ধর্মঘট। গত সপ্তাহ থেকে শুরু হওয়া চলমান এই ধর্মঘটের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও গোলাগুলিতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ ও ৪০ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। লাইসেন্স অথবা নিবন্ধন ছাড়া গাড়ি চালালে কর্তৃপক্ষ যানবাহন জব্দ করতে পারবে। দেশটির সিটি করপোরেশনের এমন একটি আইন নিয়ে চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আইন অনুয়াযী পুলিশ গাড়ি জব্দ শুরু করলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা শুরু হয়। যেসব আইন লঙ্ঘনের জন্য ট্যাক্সিকে টার্গেট করা হচ্ছে, তার মধ্যে সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে চালকরা জানিয়েছেন। তারা দাবি করেছেন, অন্যরা একই কাজ করলেও শুধু জরিমানার সম্মুখীন হয়েছেন। ট্যাক্সিচালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহন জব্দ করা হচ্ছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে। হত্যাকাÐ ও সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী বেকি সেলে জানান। তিনি আরো জানান, সম্পদ ধ্বংস, লুটপাট ও সহিংতার জন্য বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com