বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে মোটরসাইকেল ও ডাম্পারের (মিনিট্রাক) সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আলীকদমের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, আলীকদম থেকে একটি ডাম্পার (মিনিট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপর দিক থেকে একটি মোটরসাইকেল ৩ জন আরোহী নিয়ে আলীকদমের দিকে আসছিল। এ সময় তারাবনিয়ায় পেঁৗছালে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মৃত্যু ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com