রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্রাক—কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

এফএনএস: ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গত বুধবার রাত ২টায় মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— কাভার্ডভ্যান চালক ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন। জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ঢাকা যাচ্ছিল একটি রাবারের কেমিক্যালবাহী ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ডভ্যান। এ সময় একটি আরেকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও ট্রাক চালকের সহযোগী নিহত হয়। ট্রাকের চালক ও কাভার্ডভ্যান চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, রাত প্রায় ২টায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুই জনের লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে অবস্থাও গুরুতর দেখেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com