সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিবি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্রহ্মরাজপুরের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিমিয়র সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মাও: মহাসীন, আকলিমা খাতুন, মো: মুকুল হোসেন, ফয়জুল হক বাবু প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় আকর্ষণীয় খেলা মেয়েদের স্লো—সাইকেল রেস ছাড়াও দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, দড়ি লাফ, বিস্কুট দৌড়সহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল খেলা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আবুল হাসান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com