সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নবীনদের স্বাগত ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সদরের ধুলিহর—ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল হক দুলু’র সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক এসএম শহিদুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আরশাদ আলী, ডা. মোশাররফ, সাংবাদিক আমিনুল, মো: ইমরান, শামিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সফলতার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফাইল ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com