বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সরফরাজ নেওয়াজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ডি.বি ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান স.ম শহিদুল ইসলামের পুত্র ও ব্যাংক কর্মকর্তা মো: সরফরাজ নেওয়াজ (সাগর) মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক “মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিধান মালা—২০২৪” এর বিধান ৬৪ (১) অনুযায়ী যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয়ের পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়। ২০২৫ সালের ২০ মার্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই পত্র প্রেরণ করা হয়।এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য: মো: সোহরাব হোসেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাদুল হক দুলু। এই কমিটি আগামী ৬ মাস বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com