বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ—২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এই নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কার্যক্রম চলমান আছে, কয়েকটি সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। আমরা নিশ্চিত করবো, মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করি, আমরা যদি একটা পরিচ্ছন্ন প্লাটফর্ম উপহার দিতে পারি তাহলে আমাদের এই পাত্রে যে পানিটি রাখা হোক না কেন সে পানিটা স্বচ্ছ রঙ ধারণ করবে। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com