রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে প্রথম সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে (পিটিএ) কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। এসময় আরো বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, সহ-সভাপতি ঝন্টু কুমার সাধু, আমিনুর রহমান, লাভলী খাতুন, রত্মা পারভীন, রিক্তা ঘোষ, খায়রুন্নেসা, পাপিয়া মজুমদার, হোসনেয়ারা খাতুন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক রমেশ সরদার, আকলিমা খাতুন, ফয়জুল হক বাবু, মো. মুকুল হোসেন প্রমুখ। অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত এবং লেখা পড়ার মান্নোয়নে শিক্ষকদের আরো আন্তরিক হওয়া, স্মার্ট বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com